ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের স্থগিত হওয়া নির্বাচন-২০১৫ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণ বিধি প্রণয়নসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন কমিশন দপ্তর সূত্রে জানা গেছে।

স্থাগিত নির্বাচনের প্যানেল ঠিক রেখে শিক্ষক সমিতি নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি-জামায়ত সমর্থিত শিক্ষকরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশী জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী প্যানেল নামে এবং আওয়ামী ও বাম সমর্থিত শিক্ষকরা বাঙালী জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধুর আদর্শ, প্রগতিশীল চেতনায় বিশ্বাসী প্যানেল নামে নির্বাচনে অংশগ্রহণ করছে।

নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল থেকে সভাপতি পদে প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. অলী উল্লাহ। আওয়ামী ও বাম সমর্থিত প্যানেলের প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম ও প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুর বিরুদ্ধে প্রতিদ্বন্ধ্বিতা করছেন।

জানা যায়, গত ২৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে ব্যর্থ হয় তৎকালিন নির্বাচন কমিশনার। ক্ষমতাশীনদের পরাজয়ের আশঙ্কায় নির্বাচনের দিন সকালে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।

পরবর্র্তীতে কাজি প্রফেসর ড. আখতার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়। তিনি ২৮ মার্চ ভোট গ্রহনের দিন নির্ধারন করেন।

ইতপূর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও তাদের সমর্থকরা স্ব স্ব প্যানেলের ভোট নিশ্চিত করতে ভোটারদেরকে মোবাইল ফোনে ব্যালটের ছবি ধারণ করার ব্যাপারে চাপ প্রয়োগ করার অভিযোগ ওঠায় নির্বাচন স্থগিত করা হয়েছিল বলে জানা যায়।

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. আহসান উল্লাহ ফয়সাল, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, কোষাধক্ষ্য পদে প্রফেসর ড. মাহবুবর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে- প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী, প্রফেসর ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. মহিববুল ইসলাম, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মিজানুর রহমান, ড. রেজাউল করিম, ড. সাইফুল গণি নোমান, ড. রাশিদুজ্জামান।

আওয়ামী ও বাম সমর্থিত প্যানেলের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মন্ডল, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. অরবিন্দ সাহা, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে- প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. ত.ম লোকমান হাকিম, প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. অশোক কুমার চক্রবতী, প্রফেসর ড. মেহের আলী, দেবাশীষ শর্মা, ড. খন্দকার তৌহিদুল আনাম তমাল, ইয়াসমিন আরা সাথী, জয়শ্রী সেন, ফারহা তানজিম তিতিল।

এসএইচ