[b]রাবি: [/b]সান্ধ্যকালীন কোর্সের নামে বাণিজ্যিক কোর্স বন্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অবিলম্বে বাণিজ্যিক কোর্স বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক অনুষদ ও আইন অনুষদসহ সামাজিক বিজ্ঞান অনুষদের সাতটি বিভাগের শিক্ষকগণ অসৎ উপায়ে অর্থ উপার্জন করার জন্য এ সান্ধ্য কোর্স চালু করছে। সান্ধ্য কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার একটি প্রক্রিয়া।
এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের নিরপত্তার কথা উল্লেখ করে বক্তারা বলেন, সান্ধ্যকালীন কোর্সে নামে সার্টিফিকেট ব্যবসা চলছে। এতে সার্টিফিকেট কিনতে আসছে বহিরাগত অনেক শিক্ষার্থী। দেশের এমন রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে যেকোন সময় বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ,রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী, সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সূজন,ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুয়িজ প্রমুখ।
শিক্ষা
সান্ধ্য কোর্স বন্ধের দাবি রাবি ছাত্রজোটের
সান্ধ্যকালীন কোর্সের নামে বাণিজ্যিক কোর্স বন্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট।





