কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ বোর্ড সাড়ে ৪৪ কোটি টাকার টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় গ্রুপ সশন্ত্র হামলা চালালে একজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শনিবার বেলা ১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এর আগে, গত বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের নিয়োগ নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সহসভাপতি মিজানুর রহমান মিজুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন আহত হয়। এরই জের ধরে শনিবার উভয় গ্রুপ ক্যাম্পাসে সশন্ত্র অবস্থান নেয়।
এরই এক পর্যায়ে মিজানুর রহমান বহিরাগতদের নিয়ে সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের উপর হামলা চালালে এ সংঘর্ষ বাধে।
এদিকে, বৃহস্পতিবার লাঠি-সোটা নিয়ে হামলা চলালেও এদিন উভয় গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
এমএ/এসএইচ





