ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে বুধবার দিবাগত রাত ৩টায় এ মারধরের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আসাদুজ্জামান (২য় বর্ষ, আরবি বিভাগ), জিয়াউর রহমান (৩য় বর্ষ, ইসলামের ইতিহাস), গিয়াস উদ্দিন (৩য় বর্ষ, স্বাস্থ্য অর্থনীতি), তুহিন (মার্কেটিং)।

এদের মধ্যে জিয়াউর রহমান, গিয়াস, তুহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, শিবির সন্দেহে এসএম হল থেকে চার শিক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এআর