ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের বিভিন্ন ভবন ও ল্যাবের নতুন নামকরণ করা হয়েছে। গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের কম্পিউটার ল্যাবরেটরির নামকরণ করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার এবং মানবতাবাদী ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর নামে ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কম্পিউটার ল্যাব’।
হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে ই-লাইব্রেরির নামকরণ করা হয় সমাজকর্মী ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’র নামে ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ই-লাইব্রেরি’।
হলের ৪৬ নং আবাসিক শিক্ষক ভবনের নাম ১৯৭১-এর ২৫ মার্চ কালরাতে শহীদ অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য-এর নামে রাখা হয়েছে ‘অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন’।
সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে কনফারেন্স কক্ষটির নামকরণ করা হয়েছে হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত’র নামে ‘অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত কনফারেন্স কক্ষ’।
এমএনজে





