‘রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ’ রোহিঙ্গাদের নিয়ে গবেষণামূলক একটি গ্রন্থ। এবারের একুশে গ্রন্থমেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দের লেখা এ বইটি এসেছে।

ঢাকার গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১৬৭ নং পরিলেখ প্রকাশনীতে বইটি পাওয়া যাচ্ছে।

গ্রন্থকার ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, রোহিঙ্গা সমস্যাটি বর্তমানে সবচেয়ে সেনসেটিভ ইস্যু। আমি দীর্ঘ দুই দশক ধরে এ বিষয়টি নিয়ে (এমফিল ও পিএইচডি) গবেষণা করছি। সে গবেষণারই বাস্তবায়িত রূপ ‘রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ’ নামক এ গ্রন্থটি।

রাবি এই অধ্যাপক আরও বলেন, আমি আশাকরি এ গ্রন্থটি সংগ্রহ করলে পাঠক অন্তত ভালো কিছু এবং নির্ভরযোগ্য ইতিহাস পাবেন। এখানে রোহিঙ্গা সমস্যার উৎপত্তি, বিস্তার, গণহত্যা, বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদকরণ, নারী নির্যাতন ও ধর্ষণ’সহ রোহিঙ্গাদের উপর পরিচালিত অমানবিক নির্যাতনের বিস্তারিত বিবরণ যেমন পাওয়া যাবে তেমনি এ সমস্যা বিস্তৃতির কারণ এবং সমাধানের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শমূলক দিকনির্দেশনা দেয়া হয়েছে। আশাকরি বইটি পাঠকদের কাছে সমাদৃত হবে।

মুস্তাঈন