ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল তিনটায় বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ-সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার শাকিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার দায়ে এই দুইজনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদ।

এমই