ইউজিসির এক কর্মকর্তাকে অপহরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ২০৩, ২০৪ ও ২১০ সহ বেশ কয়েকটি রুমে এ তল্লাশি চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম. আমজাদ আলী এ তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন। তবে অপহৃত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ