শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলায় অংশ নেয়া ছাত্রলীগের ৩১ নেতাকর্মীকে চিহ্নিত করা গেছে।

এদের মধ্যে ১৬ জনই শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। বিভিন্ন ভিডিও চিত্র ও সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে এদের চিহ্নিত করা হয়েছে।

ফুটেজে দেখা যায়, ইমরান সমর্থিত কর্মী ধনিরাম রায় ও তমাল পাল অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে ধাক্কা দিয়ে ও মারধর করে মাটিতে ফেলে দেয়ার চেষ্টা করে। অন্য শিক্ষকদের ওপর হামলা ও ব্যানার টেনে ছিঁড়ে ফেলায় অংশ নেয় সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুর বাতেন তন্ময়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মোস্তাক আহমেদ, আবদুল্লাহ আল মাসুম, ইংরেজি বিভাগের মাস্টার্সের ফয়সল আহমেদ জিয়া, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের সজীব আহমেদ, তৃতীয় বর্ষের আরিফ আহমেদ, দ্বিতীয় বর্ষের জাহিদ হাসান, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ, নৃবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শ্রাবণ আহমেদ ও লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শুকান্ত। হামলার ঠিক আগে তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টে মিটিং করেন ইমরান খা। ঘটনার সময়ও তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন।

হামলার সময় সক্রিয় দেখা গেছে উত্তম কুমার দাশ সমর্থিত কর্মী এবং সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশ্রাফুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের আসিফ হোসেন রনি ও ইংরেজি বিভাগের প্রথম বর্ষের পারভেজকে।

হামলায় অংশ নেন সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ সমর্থিত কর্মী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিক ভাষানী, সমাজকর্ম বিভাগের মাস্টার্সের নূরে আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের লক্ষণ চন্দ্র বর্মণ ও ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের অন্তু।

সিনিয়র সহসভাপতি আবু সাইদ আকন্দ সমর্থিত ব্যবসায় প্রশাসন বিভাগের সজল ভৌমিক, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের জুনায়েদ আহমেদ, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের হাসিব ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিহাব শাহরিয়ার রাহাত হামলায় অংশ নেয়।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থিত কর্মী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন বিভাগের চতুর্থ বর্ষের কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের আবদুস সালাম মঞ্জু ও তৃতীয় বর্ষের আরিফ হোসেন কেনেডি।

হামলায় অংশ নেয়া অন্যরা হল- সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ সমর্থিত কর্মী পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম, চতুর্থ বর্ষের ফিরোজ আহমেদ, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের নাহিদ আলম, ফকরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির এবং ছাত্রলীগ নেতা তরিকুল তারেক।

এআই