রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২ বছর মেয়াদি সান্ধ্যকালিন মাস্টার্স কোর্সের দ্বিতীয় ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোর্সের কো-অর্ডিনেটর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ জানান, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ যেকোনো ডিসিপ্লিনে ন্যূনতম স্নাতক (সম্মান) অথবা পাস ডিগ্রিধারীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বিভাগের অফিস থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে। আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা। ৫০ আসনবিশিষ্ট ৪ সেমিস্টারের এ কোর্সে মোট ফি ১ লাখ টাকা। যা ৪ কিস্তিতে পরিশোধ করতে হবে।
সান্ধ্যকালিন মাস্টার্স কোর্সে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারে কল করে জানা যাবে। ফোন: ০৭২১-৭৬১১১৩৬, মোবাইল : ০১১৯৮৩৩৯৯৪৪, ০১৭১২০৮৫৬০০,০১৭২৭৩১৮০২৭।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]