নিউমার্কেট থানায় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৮০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউমার্কেট থানা পুলিশ।
হোটেলে খাওয়ার সময় উচ্চশব্দে ওয়ারলেস বাঁজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের হামলার শিকার হয় নিউমার্কেট থানা।
শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আক্তারুজ্জামান।
তিনি জানান,শুক্রবার রাতে নিউমার্কেট থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই সাইফুল্লাহ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান,থানায় হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জানা গেছে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে নিউমার্কেট থানা পুলিশ।
শুক্রবার বিকালে নীলক্ষেতের একটি হোটেলে খাওয়ার সময় কথা-কাঁটাকাটির জের ধরে নিউমার্কেট থানায় হামলা করে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় থানার নেমপ্লেট ও ওসির গাড়ি ভাঙচুর করে তারা। এতে পুলিশের এসআইসহ ৫ কর্মকর্তা আহত হয়েছিল।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ঢাবির ৮০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নিউমার্কেট থানায় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৮০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউমার্কেট থানা পুলিশ





