দেশব্যাপী চলমান অবরোধ-হরতাল এবং সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম, ফিরোজউল ইসলাম নয়ন, আরিফ হোসেন, ইমরান হোসেন নাঈম ও আনিলা আফরিন।

এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ূম, সাবেক সভাপতি শফিউল আলম, তানভীর কায়সার প্রমুখ।

জেএ