ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৯ দশমিক ৫৫ শতাংশ।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন।
এই ইউনিটে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪০ হাজার ৫৬৫ জন। অর্থ্যাৎ পাশ করেছে মাত্র ৩,৮৭৪ জন।
ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে 'DU' লিখে একটি স্পেস দিয়ে 'Kha' লিখে আরেকটি স্পেস দিয়ে 'রোল নম্বর' লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফল জানিয়ে দেয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের http://admission.eis.du.ac.bd এই ওয়েব ঠিকানায় গিয়ে ভর্তি ফরম পূরণ করার জন্য বলা হয়েছে। ফরম পূরণ করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে। এ ছাড়া আগামী ১৯ অক্টোবর থেকে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ, এসএমএ





