ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) নতুন সভাপতি শামীম আক্তার জাহান ও শামীম মোহাম্মদ শোয়াইব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস'র অফিস রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। নির্বাচন শেষে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডিইউডিএস'র সাবেক সভাপতি তফিকুল আলম এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান।
সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭ জন। শামীমা আক্তার জাহান এবং মোহাম্মদ শোয়াইব দুজনই ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি জাহান, সম্পাদক শোয়াইব
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) নতুন সভাপতি শামীম আক্তার জাহান ও শামীম মোহাম্মদ শোয়াইব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।





