রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। এর আগে ২০ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমতিক্রমে চলতি মাসের শেষ সপ্তাহে নবম সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আগামী ১৮ জানুয়ারি এই সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়টি তিনি সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনকে নিশ্চিত করেছেন। তাই ওই দিনেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর শুরু হয়ে সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা শেষ হয় গত ৩০ নভেম্বর। এ সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন।
কেএইচ





