বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে রাতে “গেস্ট রুমে” রুমে যেতে দেরী হওয়ায় তানভীর রহমান নামের প্রথম বর্ষের এক ছাত্রকে চড় মারল এক ছাত্রলীগ কর্মী। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে এই ঘটনা ঘটে।
চড় মারা ওই ছাত্রলীগ কর্মীর নাম আব্দুর রশীদ। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং হলের ২২৪ নম্বর কক্ষে থাকেন।
জানা গেছে, প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের ছাত্রদেরকে নিয়ে ‘বিতার্কিক অনুসন্ধান’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করে জিয়া হল ডিবেটিং ক্লাব। সোমবার রাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম বর্ষের অনেক ছাত্র অংশ গ্রহণ করেন। কিন্তু এদিন রাত ১০টায় ছাত্রলীগের জিয়া হল শাখার সভাপতি গ্রুপের “গেস্ট রুম” (প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে নেতাদের বৈঠক) ছিল। বিতর্কে অংশগ্রহণ করে অনেকে যথাসময় গেস্ট রুমে আসতে পারলেও তানভীরের বিতর্ক শেষ করে আসতে ৫ মিনিট দেরী হয়। এ জন্য তাকে আব্দুর রশীদ চড় মারেন এবং ভবিষ্যতে বিতর্ক না করতে বলেন।
এ বিষয় আব্দুর রশীদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি চড় মারার কথা স্বীকার করেন। কিন্তু বিতর্ক করে আসতে দেরী হওয়ার জন্য নয়, অন্য কারণে চড় মেরেছেন বলে জানিয়েছেন।
কি কারণে চড় মেরেছেন- এমন প্রশ্ন করলে রশীদ কোনো জবাব না দিয়ে ফোন কেটে দেন।
জিয়া হল ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের সঙ্গে এ বিষয় কথা হলে তিনি বলেন, “চড় মারার ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।”
এক ছাত্র আরেক ছাত্রকে চড় মারতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা কখনো গ্রহণযোগ্য না। বিষয়টি আমি দেখব।”
বিতর্কের বিষয় তিনি বলেন, “বিতর্ক করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই।”
হল সভাপতি আরো বলেন, “অনেকে ছাত্রলীগের নাম দিয়ে এই সংগঠনটির বদনাম বাড়ানোর জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। এ রকম কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
শিক্ষা
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় চড় মারল ছাত্রলীগ কর্মী
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে রাতে “গেস্ট রুমে” রুমে যেতে দেরী হওয়ায় তানভীর রহমান নামের প্রথম বর্ষের এক ছাত্রকে চড় মারল এক ছাত্রলীগ কর্মী। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে এই ঘটনা ঘটে।





