শিক্ষার্থীকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়াকে কেন্দ্র করে একটি বাস ভাঙচুর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রাজশাহী-ময়মনসিংহ রুটের অনিক পরিবহনের একটি বাসের হেলাপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে অতিরিক্ত ভাড়া চায়। এনিয়ে শিক্ষার্থীর সঙ্গে হেলপারের তর্ক হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়া হয়। এতে ওই শিক্ষার্থী হাতে ও পায়ে আঘাত পান। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সকালে বাসটি থামিয়ে ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন,‘কয়েকজন ছাত্রের সাথে ওই বাসের সুপারভাইজার ও হেলপারের ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]