রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর নবম কাউন্সিল প্রশাসনের বাধার কারনে পণ্ড হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর পিছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয শাখা ছাত্রমৈত্রীর দুইদিন ব্যাপী পূর্ব ঘোষিত কাউন্সিল  অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য তারা  রাবি প্রক্টরের নিকট আবেদন করে। কিন্তু প্রক্টর এ অনুষ্ঠান পালন করতে প্রথমে অনুমতি  দেয়নি। সকাল থেকেই ক্যাম্পাসে ৫-৬ গাড়ি পুলিশ মোতায়েন  করে শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়। এমনকি সকল চেয়ার-টেবিল তুলে দেয় পুলিশ। পুলিশের কাছে এর জবাব চাইলে তারা বলে বিশ্ববিদ্যলয়ের প্রশাসনের পক্ষ থেকে নিষেধের কথা জানান।
এমন কর্মকাণ্ডের প্রতিবাদে তারা বেলা সাড়ে ১১ টায় সময় কেন্দ্রীয় লাইব্রেরীর পিছনে আমতলায় এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ইকবাল কবীর লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন,  রাবি প্রশাসনের এ অগণতান্ত্রিক আচারণের জন্য তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু  যতই বাধা দেওয়া হউক না কেন আমাদের কার্যক্রম চলতেই থাকবে।  
সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আসাদসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপার মতিহার থানার ওসি আলগীর হোসেন  বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের কাউন্সিল না করা জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে। এখানে আমাদের করার কিছু নাই।
প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, কাম্পাসে সকল রাজনৈতিক কর্মকাণ্ড না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষেধ রয়েছে। তারা ইচ্ছা করলে অন্য জায়গায় করতে পারে কিন্তু ক্যাম্পাসের ভিতরে করতে পারবে না।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]