ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে বাদল(৩৫) নামে এক রিকশা চালক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে বলে জানা গেছে।
এসএইচ





