ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।
তবে সবার জন্য এ আসন বিন্যাস উন্মুক্ত করা হয়নি। পরীক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের সাইটে নিজের অ্যাকাউন্টে লগইন করে এবং এসএমএসের মাধ্যমে এ আসন বিন্যাস জানতে পারবে।
এসএমএসের মাধ্যমে আসনের অবস্থান জানতে DU<স্পেস>GA<স্পেস>Roll লিখে যেকোনো নম্বর থেকে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসনের অবস্থান জানা যাবে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





