রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম নিলনকে (৩৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী মহানগরীর বিনোদপুরে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি বিহাস এলাকায় শনিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজ বলেন, রাবি শিক্ষকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, রাবি শিক্ষক শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চৌদ্দপায় এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে বিহাসের কাছাকাছি এলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে কে বা কারা এ কাজ করেছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।

এএইচ