ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)।
রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার পর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
গত ২০ জুলাই থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ জুলাই থেকে অফিস ছুটি শুরু হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





