রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বি-ইউনিটে সম্মান প্রথম বর্ষের ১৬টি আসন শূন্য রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইন অনুষদের (বি-ইউনিট) অধিকর্তা অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিজোড় গ্রুপের ৭টি এবং জোড় গ্রুপের ৯টি আসন শূন্য রয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১৫ ফেব্রুয়ারি-২০১৪ তারিখে প্রকাশিত প্রথম অপেক্ষমান তালিকার বিজোড় এবং জোড় গ্রুপের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রমের ভিত্তিতে আসন পূরণ করা হবে। এজন্য ভর্তিচ্ছুদের আগামী ০১ মার্চ-২০১৪ তারিখ সকাল ৯টায় আইন অনুষদের কার্যালয়ে সশরীরে উপস্থিত হবার নির্দেশ দেয়া হল। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে সশরীরে উপস্থিত না হলে উক্ত শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না। নির্বাচিত ভর্তিচ্ছুদের ০২ মার্চ-২০১৪ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং অবশ্যই ভর্তি কার্যক্রম অনুষদ, বিভাগ ও হল থেকে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়াও ভর্তির সময় এসএসসি/সমমান পরীক্ষার মুল সনদ, এইচএসসি/সমমান পরীক্ষার মুল সনদ (যদি থাকে), এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মুল নম্বর পত্র, এইচএসসি/সমমান পরীক্ষার মুল নিবন্ধন পত্র, ভর্তি পরীক্ষার মুল প্রবেশপত্র (পরীক্ষার হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) এবং আইন অনুষদের সাক্ষাৎকার বোর্ডের সদস্য কর্তৃক স্বাক্ষরিত ৪ কপি ছবি সঙ্গে আনতে হবে। এছাড়াও উপর্যুক্ত মুল কপির সতায়িত অনুলিপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে।
ভর্তি ফি ও অনান্য তথ্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন অনুষদ অফিসে ০৭২১-৭১১১৪০ নম্বরে ফোন করে জানা যাবে।
[b]রাবি,এমএইচ,২৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
রাবির বি ইউনিটে ১৬টি আসন শূন্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বি-ইউনিটে সম্মান প্রথম বর্ষের ১৬টি আসন শূন্য রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইন অনুষদের (বি-ইউনিট) অধিকর্তা অধ্যাপক বিশ্বজিৎ চন্দ





