রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের তৃতীয় দিনের ধর্মঘটের শুরুতে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এঘটনা ঘটে। পুলিশি বাধার মুখে তারা ক্যাম্পাসে ফের দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শিক্ষকরা ঢুকতে চাইলে আন্দোলনকারীদের সাথে শিক্ষকদের দফায় দফায় বাক-বিতন্ডর ঘটনা ঘটেছে।
এদিকে, ক্যাম্পাসে পুলিশের সাজোয়া যান রাখা হয়েছে। রয়েছে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন। অপরদিকে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে গোল্ডেন জুবেরি টাওয়ারের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালুকৃত সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে তৃতীয় দিন রবিবার সকালে ধর্মঘটের সমথর্নে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ধর্মঘট পালন করতে রবিবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও পাশ্ববর্তী ছাত্রবাস থেকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ শিক্ষার্থীদের থেকে মাইক কেড়ে নেয় এবং তা ভাঙচুর করে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে।
একই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতায় বিভিন্ন একাডেমিক ভবনের তালা ভাঙার চেষ্টা করা হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা ওই ভবনগুলোতে ছুটে এসে তাতে বাধা দেয়। এরপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৫০-৬০ জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন। এছাড়াও কয়েক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। বর্তমানে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘেরাও করে বিক্ষোভ করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান টাইম নিউজকে বলেন, আমরা দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন করছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিতে পারে না। যাতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করছে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখে শনিবার বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি পুরোপুরি মেনে না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিন্ধান্তকে প্রত্যখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালু ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ বিভিন্ন ফি দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়। এর আগে থেকেই আইন ও বিজনেস স্টাডিজ অনুষদে সান্ধ্যকালীন কোর্স চালু আছে। গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসন ভবন ঘেরাও করার পর বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট করে আসছে শিক্ষার্থীরা।
[b]রাবি, এমএইচ, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
রাবিতে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের তৃতীয় দিনের ধর্মঘটের শুরুতে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এঘটনা ঘটে। পুলিশি বাধার মুখে তারা ক্যাম্পাসে ফের দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শিক্ষকরা ঢুকতে চাইলে





