ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় মোহাম্মদ আলী নামে এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার মোহাম্মদ আলীকে এ সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী। একই সঙ্গে তিনি সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।
সুফিয়া কামাল হলের একাধিক শিক্ষার্থী বলেন, রবিবার রাতে ওই ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় লন্ড্রিতে যান। তখন মোহাম্মদ আলী ওই ছাত্রীকে একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা গিয়ে মোহাম্মদ আলীকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার আবাসিক শিক্ষকদের নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
এআই





