চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে একটি শার্টার গানসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন বাসায় এ অভিযান চালানো হয়।
অভিযান এখনও চলছে জানিয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদদৌলা রেজা বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে ও যাদের নামে পুরোনো মামলা রয়েছে তাদের ধরতেই পুলিশের এই অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরের বাসাগুলোতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত একটি শার্টার গানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
এমই/মাসুম





