বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণায় বিশেষ অবদানের জন্য ২ শিক্ষককে প্রথম বারের মতো 'ডীনস্ পদক' প্রদান করেছে বিজ্ঞান অনুষদ। শনিবার দুপুরে বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়,২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ গবেষণা করায় কেমিক্যাল ও বায়োলজিক্যাল ক্যাটাগরিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. খালেদ হোসেন ও ভৌত বিজ্ঞান গবেষণায় ফলিত গনিত বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো. আতিকুর রহমানকে এ পুরস্কার দেয়া হয়।
প্রফেসর খালেদ হোসেন পরিবেশ ও মানুষের উপর আর্সেনিকের বিষক্রিয়া এবং তা থেকে উত্তরণের উপায় এবং ড. মো. আতিকুর রহমান জেনারেল রিলেটিভিটি ও কসমোলজিতে, বিশেষত ব্যাক হোল সম্পর্কিত গবেষণা প্রবন্ধের জন্য বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর গবেষকদের মধ্যে এই পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল ইসলাম। এছাড়া ফার্মেসী বিভাগের শিক্ষক তাহমিদা শারমিনের সঞ্চালনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন,বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]