রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আগামী ২০ অক্টোবর সোমবারের আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা F (এফ) ইউনিটের বিজ্ঞান গ্রুপ, সকাল ১১টা থেকে ১২টা F (এফ) ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপ এবং দুপুর ১টা থেকে ২টা G (জি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

F (এফ) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১০৪২০ কৃষি অনুষদ ভবন, ১০৪২১ থেকে ১০৭৩০ চারুকলা ভবন, ১০৭৩১ থেকে ১১৬৪৩ প্রথম বিজ্ঞান ভবন, ১১৬৪৪ থেকে ১৩৪৭৮ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৩৪৭৯ থেকে ১৫৬৭৮ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৫৬৭৯ থেকে ১৬৯৪১ চতুর্থ বিজ্ঞান ভবন, ১৬৯৪২ থেকে ১৯২৭০ রবীন্দ্র কলাভবন, ১৯২৭১ থেকে ২০০৬৮ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২০০৬৯ থেকে ২১২১২ শহীদুলাহ কলাভবন, ২১২১৩ থেকে ২২৪২৪ মমতাজ উদ্দিন কলাভবন এবং ২২৪২৫ থেকে ২৩১০০ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল।

G (জি) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১০৭৪০ কৃষি অনুষদ ভবন, ১০৭৪১ থেকে ১১৬৫৫ প্রথম বিজ্ঞান ভবন, ১১৬৫৬ থেকে ১৩৫১০ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৩৫১১ থেকে ১৫৭৪৫ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৫৭৪৬ থেকে ১৭০৭০ চতুর্থ বিজ্ঞান ভবন, ১৭০৭১ থেকে ১৯৪৪৫ রবীন্দ্র কলাভবন এবং ১৯৪৪৬ থেকে ২০৩৯৬ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে। ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও তা টানানো থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী নির্ধারিত কক্ষেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কক্ষে কোন শিক্ষার্থী মোবাইল ফোন অথবা কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

এআর