ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গারাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের শাখা কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে গারাগঞ্জ বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

শৈলকুপা থানার ওসি ছগির মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ