জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা আগামী ১৫ এপ্রিল প্রকাশ করা হবে।
উভয় ফলSMS এর মাধ্যমে বিকাল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক (পাস) এর ক্ষেত্রে (NU<space>ATDG<space>Roll No) এবং প্রফেশনাল এর জন্য (NU<space>ATPH<space>Roll No) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএইচ





