বাংলা নববর্ষ ১৪২৪ সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত থাকার পরও এতদিন এটি কার্যকর করা হয়নি। বাংলা নববর্ষ সামনে রেখে এটি কার্যকরের সিদ্ধান্ত হয়েছে, যা মান্য করা বাধ্যতামূলক। সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জারিফ