অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ইউনিটের (কলা অনুষদ) যেসব পরীক্ষার্থীদের আসন দ্বিতীয় বিজ্ঞান ভবনের ৪১৬, ৪২৬ (এ) এবং ৪২৬ (বি) নম্বর কক্ষসমূহে বসানো হয়েছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এ’ইউনিটভুক্ত বিজোড় ও জোড় রোল নম্বরধারী যেসব পরীক্ষার্থীদের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ৪১৬, ৪২৬ (এ) এবং ৪২৬ (বি) নম্বর কক্ষসমূহে আসন বসানো হয়েছিল অনিবার্য কারণে সেসব আসন চতুর্থ বিজ্ঞান ভবনের ৩২৩ এবং ৩২৪ নম্বর কক্ষে বসানো হয়েছে।

২২ অক্টোবর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ২৬৯০১-২৬৯৭৯ এবং ২৭০৬১-২৭০৯৯ পর্যন্ত বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চতুর্থ বিজ্ঞান ভবনের ৩২৩ নম্বর কক্ষে এবং ২৭১০১-২৭২১৯ বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা ৩২৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষায় ২৬৯০২-২৬৯৮০ এবং ২৭০৬২-২৭১০০ পর্যন্ত জোড় রোলনম্বরধারীদের পরীক্ষা চতুর্থ বিজ্ঞান ভবনের ৩২৩ নম্বর কক্ষে এবং ২৭১০২-২৭২২০ জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা ৩২৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

এসএইচ