পুলিশের সামনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দু'টি ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
ঘটনার সময় দায়িত্বরত মূল ফটকের গার্ড বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা বাইরে বের হয়ে দু’জনকে দৌড়ে পালাতে দেখি।
ঘটনাটি ছাত্রদলের কর্মীরা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন বলেন, এ ব্যাপারে কিছুই জানি না।
বিস্ফোরণের ফলে উপস্থিত শিক্ষার্থী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।পরবর্তীতে তাকে রিমান্ড নেয়া হয়।
এআর





