ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসনসহ সাত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট বিভাগের ‘ক’ ও ‘খ’ সেকশনের মধ্যে ফল বৈষম্যের অভিযোগ এনে শিক্ষকদের দুপুর ১২ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়।
বুধবার সকাল ১০টা থেকে ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিভাগের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিভাগীয় সূত্র জানায়,সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
বৈষম্যের ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
ঢাবির ৭ শিক্ষক অবরুদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসনসহ সাত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট বিভাগের ‘ক’ ও ‘খ’ সেকশনের মধ্যে ফল বৈষম্যের অভিযোগ এনে





