ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা। শিগগির পর্দায় দেখা যাবে এ জুটিকে। তবে সেটা কোনো সিনেমায় নয়, একটি কমার্শিয়াল বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। সম্প্রতি যশরাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-রাশমিকাকে।

এক টুইট বার্তায় কিং খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন এ অভিনেত্রী। টুইটারে রাশমিকা লেখেন, ‘ভারতীয় সিনেমায় সৌন্দর্যের প্রতীক শাহরুখ খান। বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ‘জওয়ান’ ছবিতে। তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে, রাশমিকা মান্দানাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।

এমবি