ভারতে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
ইতিমধ্যে ঐতিহাসিক তথ্য বিকৃত করার অভিযোগে কয়েকটি দেশে ভারতীয় মুভি ‘বেল বটম’ নিষিদ্ধ করা হয়েছে।
এবার নিজ দেশের পাঞ্জাবের কৃষক সমাজ সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে।
জানা যায়, ১৯৮০ সালে এক বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প লেখা হয়েছে।
সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু সৌদি আরব, কুয়েত এবং কাতারের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এই ছবি নিষিদ্ধ করেছে।
একটি রিপোর্ট বলছে, ছবির দ্বিতীয়ার্ধে দেখানো হয়েছে ছিনতাইকারীরা বিমানটিকে লাহোর থেকে দুবাই নিয়ে যাচ্ছে।
১৯৮৪ সালে যখন ঘটনাটি ঘটেছিল তখন সংযুক্ত আরব আমির শাহির প্রতিরক্ষা মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সবটা সামলে ছিলেন।
তাদের চেষ্টাতেই ছিনতাইকারীরা ধরা পড়েছিল। সম্ভবত সেই কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলি এই ছবির গল্প নিয়ে আপত্তি তুলেছে।
এদিকে ভারতের পাঞ্জাবের কৃষকরা যারা গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্র কর্তৃক পাস করা খামার আইনের প্রতিবাদ করেছিলেন, তারা অক্ষয় কুমারের চলচ্চিত্র ‘বেল বটম’ বয়কটের আহ্বান জানিয়েছে।
বিক্ষোভকারীদের এসময় নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি গেল বছর যখন কৃষকরা নায্যতার জন্য আন্দোলন করছিলেন অক্ষয় তখন পরিহাস করেছিলেন।
কৃষকদের ছোট করে বক্তব্য দিয়েছিলেন বিজেপি সরকার ও নরেন্দ্র মোদির দালালি করে। তারই প্রতিক্রিয়ায় এখন অক্ষয়ের সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন তারা।
বিক্ষুব্ধ কৃষকরা আগামী শনিবারের মধ্যে সিনেমাটির সর্বশেষ প্রদর্শনী বন্ধ করতে ঘোষণা দিয়েছে।
তা না হলে কঠিন পরিণতির মুখোমুখি হওয়ার জন্য সিনেমা হলকে হুমকি দিয়েছে। সিনেমা হলের সামনে বিক্ষোভও করছেন কৃষকেরা।
উল্লেখ্য, ‘বেল বটম’ ছবিতে অক্ষয়ের সাথে অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূর এবং আদিল হুসেন। ইন্দিরা গাঁন্ধী হিসেবে লারার ‘লুক’ ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভক্ত মহলে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’।
১৯ আগস্ট মুক্তি পাওয়া এই ছবি ইতোমধ্যেই বেশির ভাগ দর্শকের প্রশংসা পেয়েছে।
কিন্তু তা সত্ত্বেও বিতর্কের মুখে ‘বেল বটম’। তথ্যসূত্র : আনন্দবাজার।
এইচএন





