ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই বলে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে পা রেখেই নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। তাই দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা।

এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও তুমুল সমালোচিত হয়েছেন জয়া।

পর্দায় তাকে সাহসী দৃশ্যে দেখা গেলেও নগ্ন দৃশ্যে জয়ার আপত্তি রয়েছে এমনটাই কিছুদিন আগে জানিয়েছিলেন তিনি।

তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে আপত্তি নেই এই অভিনেত্রীর।

কলকাতার ‘ঈগলের চোখ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন আবারো তো বিতর্কের মুখে পড়তে পারেন। এ নিয়ে আপনার ভয় হয় না? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘না! অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, তা করতে কোনো দিনও ভয় করবে না।

গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তবে করব না কেন! আমি যখন যে কাজটি করি, তা মন দিয়ে করি।’

জয়া আহসান জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা উজাড় করে দিয়েই করবো । যেদিন ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি।

এসএম