চলচ্চিত্র অভিনেতা ও মডেল ও নীরবের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা হয়েছে।

নীবর ফুসলিয়ে অপহরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে বিয়ে করেছে বলে অভিযোগ এনেছেন বাবা আবু তাহের চৌধুরী।

এরআগে শুক্রবার রাতে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি নামে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রীকে বিয়ে করেন নিরব। ঋদ্ধির সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম ছিল বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার শাহেদ ফেরদৌস নিরবের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত ২৭ ডিসেম্বর রাতে আবু তাহের চৌধুরী নামের এক লোক অপহরণের মামলাটি দায়ের করেন।”

অভিযোগপত্রে তিনি বলেছেন তার মেয়ে তাশফিয়া তাহের চৌধুরীর সঙ্গে এক চিকিৎসকের বিয়ে ঠিক হয়ে ছিল। ২৭ ডিসেম্বর বিকেলে তাশফিয়া বিয়ের সাজগোজ করতে উত্তরা পার্সোনা নামে একটি কসমেটিকস পার্লারে গেলে মডেল নীবর তাকিয়ে ফুসলিয়ে অপহরণ করে।

পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. ইকবাল বলেন, “পুলিশ মামলার বিষয়টি যাচাই বাছাই করে দেখছে।”

জেইউ/ইআর