এ সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। সেই সাথে চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপস্থিতি বেশ ভালোই ছিল। দেশের বাইরেও এবার সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

আগামী ২৬ আগস্ট অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে সিনেমাটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে নিরব জানান, সিনেমাটির গল্প ভালো, কাজও ভালো হয়েছে। দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে।

দেশের বাইরেও দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে অভিনেত্রী বুবলী জানান, থ্রিলার-অ্যাকশন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

তার কথায়, আমার বিশ্বাস, দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবে।

ছবিটিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।

এন