আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সজল ও মেহজাবিনের নতুন নাটক ‘নীল রঙ্গের ভালোবাসা’ দর্শক দের স্বাদ দিতেই জুটিবদ্ধ হয়ে কাজ করছেন সজল ও মেহজাবিন।

সজল ও মেহজাবিন মূলত রোমান্টিক জুটি হিসেবেই দর্শকদের কাছে পরিচিত। এ জুটির একসঙ্গে কাজ করা মানেই যেন ভালোবাসার নতুন গল্পের স্বাদ নেয়া।এই গল্পে দেখা যাবে, সজল ও মেহজাবীন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। একসঙ্গে সময় কাটাতে কাটাতে এক সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

মেহজাবীনের পরিবার থেকে এ সম্পর্ককে কোনো মূল্যায়নই করা হয় না। মেয়েকে প্রতিষ্ঠিত কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে উঠে-পড়ে লাগে তার পরিবার। তারপরই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকটির কাহিনী।

ভালোবাসা দিবস উপলক্ষে রোমান্টিক এ নাকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘সাধারণত দেখা যায়, আমার আর সজল ভাইয়ের রসায়নটা দর্শকরা বেশ পছন্দ করেন। তাই বিশেষ কোনো দিবস এলেই আমরা জুটি হয়ে কাজ করে থাকি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে যে নাটকটিতে অভিনয় করছি, বেশ ভালো গল্পের একটি নাটক এটি। নাটকটি দেখে দর্শকরা হতাশ হবেন না আশা রাখি।’

সজল বলেন, ‘গল্পের মর্মকথা তো মেহজাবিন বলেই দিয়েছে। তবুও বলতে হয়, কিছু গল্প থাকে যেটাকে উপেক্ষা করে পার পাওয়া যায় না। এ নাটকটি তেমনই একটি। আশা করছি দর্শকরা বিনোদিত হবেন।’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে এসএ টিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এমই

এর গল্পে দেখা যাবে, সজল ও মেহজাবীন একই বিশ্ববিদ্যালয়ে - See more at: http://www.jugantor.com/online/entertainment/2016/02/10/3792/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8#sthash.8Fb4HcCh.dpuf