বৃহস্পতিবার একটি প্রসাধন সামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে এক ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা রাইমা সেন। লীজান মেহেদীর বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর পণ্যটির প্রচারণার কাজেই ঢাকায় আসা তার।
দুপুর ১২টার দিকে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে লীজান মেহেদীর এই নতুন পণ্যটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন রাইমা। মাত্র কয়েক মিনিটের সেই প্রশ্নপর্বে সাংবাদিকরা যুদ্ধশিশু ও বাংলাদেশি ছবিতে তার অভিনয়ের ব্যাপরসহ নানা প্রসঙ্গে কথা বলেন।
এসময় রাইমা বলেন, যুদ্ধশিশু ছবিতে অভিনয় করতে গিয়ে আমি বাংলাদেশের বীরাঙ্গনা নারীদের কষ্ট অনুভব করেছি। এছাড়া তিনি বলেন, বাংলাদেশের ছবিতে নয় যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতেই আমি বেশি আগ্রহী।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]