মুক্তির আগেই একের পর এক সুলতান সিনেমার গান প্রকাশ করছেন নির্মাতারা। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ‘বেবি কো ব্যাস পাছান্দ হ্যায়’শিরোনামের একটি গান। এ গানে সালমান-আনুশকাকে কোমর দুলাতে দেখা যায়।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জাগ ঘুমেয়া’শিরোনামের একটি গান। এতেও দেখানো হয়েছে সালমান এবং আনুশকার রসায়ন। সুলতান সিনেমায় সালমান অভিনয় করেছেন সুলতান আলী খান চরিত্রে। অন্যদিকে আনুশকার চরিত্রের নাম আরফা।
‘জাগ ঘুমেয়া’গানটিতে সুলতান আলী খান তার প্রেমিকা আরফার কথা স্মরণ করেছেন। গানটির কয়েকটি দৃশ্যে ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয়েছে আরফার প্রতি সুলতানের ভালোবাসা। জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফাতেহ আলী খানের গাওয়া ‘জাগ ঘুমেয়া’গানটির সুর এবং সংগীত করেছেন বিশাল-শেখর। গানের কথা লিখেছেন ইরশাদ কামিল।
এ ছাড়া এ গানটির আরো একটি সংস্করণ প্রকাশ করা হবে আগামী দুই দিনের মধ্যে। এতে কণ্ঠ দিয়েছেন সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমাটি মুক্তি পাবে আসছে ঈদুল ফিতরে।
এফএফ





