প্রথমবারের মত ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে কাজ করলেন তারকা অভিনেতা আফরান নিশো। ওয়েব সিরিজ ‘কায়জার’-এ তাকে দেখা যাবে ডিটেকটিভ চরিত্রে।
নিশো ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপান্বিতা মার্টিন, নাজিবা বাশার, স্বাগতা, আইশা খান, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আইশা খান।
সংবাদ সম্মেলনে আফরান নিশো বলেন, এ টিমের সঙ্গে আমার প্রথম কাজ। ৬/৭ মাস আগে বসুন্ধরা সিটিতে কফি খেতে খেতে গল্প শুনেছিলাম। এরপর কয়েকদফায় বসা এবং কাজ করা। আমার অভিজ্ঞতা আসলেই অন্যরকম।
আমি এতটাও শিক্ষিত না, যতটা না এই সিরিজের পরিচালক তানিম নূর। আমি তার কাছ থেকে প্রতিটা মূহুর্তেই দেখেছি, শিখেছি। সে অনেক কিছু জানে। আমাদের পুরো টিমই তাদের সর্বোচ্চ দিয়ে কাজটা শেষ করেছে। এখন কতটুকু কি হয়েছে সেটা দর্শকেরাই বলতে পারবে।
পরিচালক তানিম নূর বলেন, ছোটবেলা থেকে গোয়েন্দা গল্পের বই পড়ে আমার বড় হওয়া। আমার ইচ্ছে ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গোয়েন্দা সিরিজ করার। যেহেতু 'কাইজার' আমার ছোটবেলার অনুপ্রেরণা থেকে নির্মাণ করা তাই এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। কতটা সফল হয়েছি সেটা দর্শকরা ভালো বলতে পারবে।
এইচএন





