বলিউড অভিনেতা সালমান খানের কাছে ক্ষমা চেয়েছেন তরুণ সংগীত পরিচালক ও গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে অরিজিৎ একটি পোস্টের মাধ্যমে সালমানের কাছে ক্ষমা চান। পরে আবার সেটি মুছেও দেন।

ঠিক কি কারণে এই ক্ষমা চাওয়া সেটি পরিষ্কার জানা যায়নি। তার লেখায় বোঝা গেছে, অরিজিতের মাধ্যমে কোনোভাবে অপমানিত হয়েছিলেন সালমান। কিন্তু এই অপমানের ধরন কি রকম সেটি সবার অজানা।

পোস্টে একই সঙ্গে অরিজিৎ ‘সুলতান’ ছবির জন্য গাওয়া তার একটি গান না মোছার জন্য অনুরোধ জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অরিজিৎ তার ফেসবুকে যে টেক্স মুছে দিয়েছেন সেখানে চিঠি আকারে সালমানের উদ্দেশে ক্ষমা চাওয়া হয়েছে। চিঠিতে সালমানকে বারবার ফোন করা ও টেক্স করার কথা বলা হয়েছে। কিন্তু সালমান উত্তর দেয়ার ক্ষেত্রে নীরব ছিলেন।

চিঠিতে সালমান খানকে বলা হয়েছে, আমি আপনাকে অপমান করেছি এই ধরনের ধারণা ভুল। আমি কখনোই এটি করিনি। ঐ রাতের অনুষ্ঠানটি ভুল সময় ও ভুল পরিবেশে ছিল।

চিঠিতে বলা হয়, সালমান খানের কাছে বারবার ক্ষমা চাইলেও তিনি কোনো উত্তর পাননি। এজন্য সবার সামনেই তিনি ক্ষমা চাইছেন।

এসময় তিনি ‘সুলতান’ ছবির জন্য গাওয়া অরিজিতের গান না মোছার জন্য অনুরোধ জানান তিনি। অরিজিৎ লিখেছেন, দয়া করে গানটি মুছবেন না। আপনি অন্য কাউকে দিয়ে গানটি গাওয়া চাচ্ছে। ঠিক আছে, কিন্তু অন্তত একটি ভার্সন রাখুন। আমি অনেক গান গেয়েছি। কিন্তু আমার সংগ্রহশালায় আপনার জন্য অন্তত একটি গান রাখতে চাই।

অরজিৎ এই পোস্টটি মুছে দেয়ার পর আরো একটি পোস্ট দেন। সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই বলে যে, আশা করছি সে (সালমান) আমার চিঠিটি কোনো না কোনোভাবে পেয়েছেন।

এআই