বরাবরই ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অকারণেই এতে অশ্লীল দৃশ্য রাখা হয়। কারণ সেখানে সেন্সরশিপের কোনো বাধা-ধরা নিয়ম নেই।
তানজিকা আমিন বলেন, তিনি মনে করেন অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন ডিরেক্টর দায়বদ্ধ নয়, শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে। পর্দায় একজন শিল্পী কী করবে বা কতটুকু করবে, তা মাথায় থাকা দরকার।
তিনি বলেন, আমি পর্দায় কী করবো, সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভরশীল। ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলেই তাতে শিল্পীর অভিনয়ের যৌক্তিকতা নেই। একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে, কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না।
অভিনেত্রী বলেন, অযথা কিংবা অপ্রয়োজনে শুধুমাত্র কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য এমন দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই।
প্রসঙ্গত, আগামী পয়লা অক্টোবর তানজিকা আমিন অভিনীত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ।
শোনা যাচ্ছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি নিয়েই এই সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক।
এন





