বিনোদন
শর্মিলা ঠাকুর এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর
ভারতের সব ধর্মের মানুষের কথা বিবেচনা করে ‘বন্দে মাতরম’-এর প্রথম দুই স্তবকই যথেষ্ট। যারা এক স্রষ্টায় বিশ্বাস করেন, তাদের জন্য গানটির কিছু অংশ পাঠ করা কঠিন ও অস্বস্তিকর হতে পারে। এর সব স্তবক সবার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে বলে মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বৃহস্পতিবার সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।