চলতি বছরের ডিসেম্বরে মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান। এবার শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে নাকি পুত্রসন্তানের মা হবেন বলিউডের এ অভিনেত্রী। কয়েক মাস আগে যুক্তরাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন সাইফ ও কারিনা দম্পতি। তখনই কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া যায়।
আর সেখানে তারা অনাগত সন্তানের লিঙ্গ জানার জন্য পরীক্ষা করিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, পুত্রসন্তানের মা-বাবা হতে যাচ্ছেন তারা। সম্প্রতি মুক্তি পেয়েছে ৩৫ বছর বয়সী কারিনা কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। অভিষেক চৌবে পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন শহিদ কাপুর ও আলিয়া ভাট।
এ ছাড়া কারিনা কাজ শুরু করেছেন রিয়া কাপুর ও একতা কাপুর পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’ ছবির। অন্যদিকে সাইফ আলি খানকে দেখা যাবে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ।
এমই





