অক্ষয় কুমার।ভাবছেন শিরোনামে কোথাও ভুল হয়েছে? তিন খানের শাসনের যুগে কিনা তিনজনকেই পেছনে ফেলে এগিয়ে গেছেন অক্ষয় ! হুম! এক হিসেবে এটাই সত্যি।

তিন খানকে পেছনে ফেলে ‘রুস্তম’-এর সাফল্যের সৌজন্যে তিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন অক্ষয় কুমার। বলে নেওয়া ভালো, তিনিই হলেন প্রথম বলিউড অভিনেতা, যিনি তিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন। এখনো পর্যন্ত এই সৌভাগ্যের মুকুট নিজেদের পালকে লাগানো বাকি শাহরুখ খান, সালমান খান, আমির খানদের।

অক্ষয়ের সাম্প্রতিক মুক্তি পাওয়া ১০৮টি ছবির সাফল্যে বক্স অফিস যা আয় করেছে, তাতেই এই নয়া রেকর্ডের অধিকারী হয়েছেন অক্ষয়। তাঁর ওই সব ছবি থেকে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১০ কোটি টাকা। তবে অক্ষয়ের একটু পেছনেই রয়েছেন সালমান খান। তাঁর মোট ৭১টি ছবি থেকে আয় হয়েছে ২ হাজার ৯২৮ কোটি টাকা। অনেকেই মনে করছেন, ‘টিউবলাইট’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের সাফল্যের ঝলকে ফিকে হয়ে যাবেন অক্ষয়।

তবে শাহরুখ ও আমিরের ছবি থেকে এখনো পর্যন্ত বক্স অফিস যা আয় করেছে, তাতে তাঁরা তিনি হাজার কোটির ক্লাবের থেকে এখনো বেশ কিছুটা দূরে রয়েছেন। শাহরুখের ৫৭টা ছবি থেকে আয় ২ হাজার ১০০ কোটি টাকা এবং আমিরের ৩৯টি ছবি থেকে আয় ১ হাজার ৪৯৭ কোটি টাকা।
প্রসঙ্গত, সালমানের অক্ষয়ের রেকর্ড ভাঙতে খুব বেশি সময় না লাগলেও শাহরুখ বা আমিরের বেশ কিছু সময় লাগবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

 

এসএ