এক সময়কার আলোচিত জুটি রণবীর-ক্যাটরিনার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বিচ্ছেদের ঘটনার পর আবারো কাজের সূত্র ধরে এক হচ্ছেন তারা।
‘জগ্গা জাসুস’ ছবির শুটিংয়ে দু’জনেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শুটিং সেটে একে অন্যের প্রতি আচরণ অনেকটাই চোখে পড়ার মতো। ইউনিটের অনেকেই বলছেন, দু’জনের সম্পর্কের এই গুমোট ভাবটা নাকি ধীরে ধীরে কাটছে। ফিল্ম সংক্রান্ত অনেক বিষয়ে একে অপরকে সাহায্যও করছেন রণবীর-ক্যাটরিনা।
সম্প্রতি মরক্কোতে ছবির শুটিংয়ে একটি নাচের দৃশ্যে কিছুতেই স্টেপ মেলাতে পারছিলেন না রণবীর। তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ক্যাটরিনা। শেষ পর্যন্ত তার সাহায্যেই জটিলতা কাটিয়ে নাচের স্টেপ রপ্ত করেন রণবীর।
এমন খবরে অনেকেই মনে করছেন, কাজের মাধ্যমে হলেও হয়তো সম্পর্ক স্বাভাবিক হচ্ছে রণবীর-ক্যাটরিনার। গুঞ্জন উঠেছে, মান অভিমানের পালা শেষ করে হয়তো আবারো এক হবেন এ দুই তারকা।
তাই প্রিয় তারকাদের শুভ কোনো সংবাদের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তমহল।
এমই





