উলটা-পালটা নানা কীর্তি ঘটিয়ে এখন পর্যন্ত বহুবার তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘নাশা’ তারকা পুনম পাণ্ডেকে। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্কের ঝড় তুলেছেন ২৩ বছর বয়সী এ মডেল ও বলিউডের অভিনেত্রী।

পুনমের ফেসবুক পাতায় আপত্তিকর ছবি ও ভিডিওর জন্য অসংখ্য অভিযোগও পেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্ভবত এ কারণেই সম্প্রতি পুনমের ফেসবুক পাতা নিষ্ক্রিয় করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় পুনম। নিজের ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়মিতই নিজের মন্তব্য, ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। পুনমের তারকাখ্যাতি পাওয়ার পেছনে বিশাল ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুকে তাঁর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ২০ লাখেরও বেশি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি পুনম আবিষ্কার করেন তাঁর ফেসবুক পাতা হঠাত করেই নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। বিষয়টিতে প্রচণ্ড ধাক্কা খান তিনি। ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও এখন পর্যন্ত কোনো কূল-কিনারা করতে পারেননি এই কিংফিশার মডেল।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই